শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময় রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের
নগরের বাইরে

রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা
📷 রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো প্রকার নিবন্ধন ছাড়াই মাংস বিক্রি করার অপরাধে ছয় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​শুক্রবার সকালে উপজেলার ভুলতা এলাকায় রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে মাংস বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতেই ভুলতা এলাকায় অভিযান চালানো হয়। তিনি বলেন, “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে ছয়জনকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

​জনস্বার্থে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন