শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময় রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের
নগরের বাইরে

সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:১৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
📷 সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী অন্তত ৫৬টি অবৈধ চুনা কারখানা স্থায়ীভাবে বন্ধ এবং এর পেছনের মদদদাতাদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে ‘পরিবেশ রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

​সংগঠনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকাররম মামুনের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​মানববন্ধনে বক্তব্য দেন সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, পরিবেশ রক্ষা আন্দোলনের সহসভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী সদস্য রোকেয়া আক্তার ও শিপন চৌধুরী। মানববন্ধনে সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি রহমান মুজিব।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঐতিহাসিক সোনারগাঁয়ে বর্তমানে অন্তত ৫৬টি অবৈধ চুনা কারখানা পরিচালিত হচ্ছে। আবাসিক এলাকা ও লোকালয়ের কাছাকাছি গড়ে ওঠা এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত ধোঁয়া ও ছাইয়ে পুরো এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। যার ফলে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ শ্বাসকষ্ট, চর্মরোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন। ধ্বংস হচ্ছে স্থানীয় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য।

​বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক মহল এবং তিতাস গ্যাসের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে এসব অবৈধ চুনা কারখানা চলছে। নাম প্রকাশ হওয়ার পরও অপরাধীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

​এ সময় বক্তারা অবিলম্বে পরিবেশ ধ্বংসকারী এসব অবৈধ চুনা কারখানা চিরতরে বন্ধ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং তিতাসের অসাধু কর্মকর্তাসহ কারখানার পেছনে জড়িত সকল মদদদাতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

​মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন, বিরুদ আলীসহ সামাজিক ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন