শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময় রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের
মহানগর

‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৭রেরাই:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান
📷 ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, "আমাদের স্লোগান একটাই—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।" দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগ আবারও একটি ‘গুপ্ত সংগঠনকে’ ব্যবহার করে বিভ্রান্তি ও চক্রান্তের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নগরীর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে সব ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

​সম্প্রতি জাতিসংঘে উত্থাপিত ভাষণ প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও গণতন্ত্রের প্রাণপুরুষ জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি পূর্ণাঙ্গ ও ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। বিশ্বের যুদ্ধবিগ্রহ বন্ধ, ফিলিস্তিনের স্বাধীনতা ও রোহিঙ্গা সমস্যা সমাধানের যে সুনির্দিষ্ট রূপরেখা তিনি তুলে ধরেছেন, তার জন্য সমগ্র জাতির পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।"

​নারায়ণগঞ্জের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে সাখাওয়াত বলেন, গত কয়েক দিন আগে বন্দরে ১৫ জনের একটি ঝটিকা মিছিল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কেউ বন্দর বা নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা নয়। বহিরাগতদের এনে বন্দর এলাকাকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে দাবি করেন তিনি।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছর ধরে একটি স্বৈরাচারী দল নিষিদ্ধ গুপ্ত সংগঠনকে রাজনৈতিক সুরক্ষায় লালন-পালন করেছে। জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার নির্বাচন করা সত্ত্বেও সেই অপশক্তিকে ব্যবহার করে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

​সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ডা. মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সরকার আলমসহ সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন