শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময় রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময়

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময়
📷 সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময়। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি এ মতবিনিময় সভায় অংশ নেন।

​অনুষ্ঠানে মাওলানা আবদুল জব্বার পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, “মানুষ যদি কুরআন ও সুন্নাহর নির্দেশিত পথে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, তবে সমাজ থেকে অন্যায়, অবিচার ও নানা অপরাধ বহুলাংশে কমে আসবে।”

​নারায়ণগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতি মাসে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে একাধিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ভয়াবহ চিত্র উঠে আসছে। এ সময় হযরত ওমর (রা.)-এর ইনসাফভিত্তিক শাসনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, মানুষের অন্তরে আল্লাহর ভীতি থাকলে কেউ অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে না।

​বর্তমান রাজনৈতিক ও সামাজিকভাবে দায়িত্বে থাকা নেতৃত্বের সমালোচনা করে তিনি চাঁদাবাজি, ডাকাতি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে ঈমান ও দ্বীনের পক্ষে থাকা সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব নির্বাচন করে একটি অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।

​মতবিনিময়কালে শত শত সাধারণ মুসল্লির পাশাপাশি সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর আলহাজ কফিল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন