বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
মহানগর

পরিকল্পিত নগরায়নের নতুন দিগন্ত: নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
পরিকল্পিত নগরায়নের নতুন দিগন্ত: নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন
📷 পরিকল্পিত নগরায়নের নতুন দিগন্ত: নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পরিকল্পিত নগরায়ন ও আধুনিক নাগরিক অবকাঠামো গড়ে তোলার নতুন অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয়।

​অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

​উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

​বিশেষ অতিথি ও কর্মকর্তা হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​এনডিএর কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জেলার নগর উন্নয়ন ও সমন্বিত অবকাঠামো ব্যবস্থাপনায় এক নতুন যাত্রার সুযোগ তৈরি হলো। কর্তৃপক্ষের এই কার্যক্রমের মাধ্যমে পরিকল্পিত নগর পরিকল্পনা, টেকসই অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক নাগরিকসেবা প্রদানে কার্যকর সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

​সংশ্লিষ্টদের প্রত্যাশা, নারায়ণগঞ্জকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এনডিএর ভূমিকা ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন