বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, হবে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ দুই বাসে আগুন: ৩৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা সোনারগাঁয়ে ডুবে মারা যাওয়া ৩ শিক্ষার্থীর পরিবারের পাশে এমপি মান্নান বন্দরে পুকুরে মিলল মিঠাপানির কুমির, ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা
মহানগর

পদ্মা অয়েল ডিপোতে চাঁদাবাজি: নারায়ণগঞ্জে কৃষক দলের নেতা ফয়সাল গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
পদ্মা অয়েল ডিপোতে চাঁদাবাজি: নারায়ণগঞ্জে কৃষক দলের নেতা ফয়সাল গ্রেপ্তার
📷 পদ্মা অয়েল ডিপোতে চাঁদাবাজি: নারায়ণগঞ্জে কৃষক দলের নেতা ফয়সাল গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

মামলার এজাহারে যা বলা হয়েছে:

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার পদে কর্মরত মো. রফিকুল ইসলামকে গত ১ জুলাই সকালে হোয়াটসঅ্যাপে কল করেন ফয়সাল। এসময় তিনি ডিপোর জেট-এ-১ পয়েন্টের কর্মচারীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। রফিকুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়।

​পরবর্তীতে গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সাল ১০-১২ জন অজ্ঞাতনামা সহযোগীকে নিয়ে সরাসরি গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে পুনরায় ওই একই অঙ্কের (এককালীন ২০ লাখ ও মাসিক ২ লাখ) চাঁদা দাবি করেন। কর্মীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয়। এমনকি চাঁদার টাকা না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং থানায় অভিযোগ করলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন ফয়সাল।

পূর্বেও ছিল চাঁদাবাজির অভিযোগ:

ফয়সালের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এটিই প্রথম নয়। এর আগে গত মার্চ মাসে সিদ্ধিরগঞ্জের দেলোয়ার হোসেন ভূঁইয়া নামের এক ড্রেজার ব্যবসায়ী ফয়সাল ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে থানায় জিডি করেছিলেন।

​এছাড়া, গত ১ আগস্ট পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর এটিএফ ডেলিভারি পয়েন্টে কর্মী পরিবর্তনকে কেন্দ্র করেও ফয়সালের বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ ওঠে। সেদিন ফয়সাল ও তার সহযোগী সজীব ভূঁইয়া ১৫-২০ জন লোক নিয়ে ডিপোর ভেতরে প্রবেশ করে নবনিযুক্ত কর্মীদের কাজ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন