মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাসুদুজ্জামান অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, নারায়ণগঞ্জ ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রীর ক্ষোভ জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে সদর থানায় গ্রেপ্তার ৪ সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের
নগরের বাইরে

পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৬:২৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা
📷 পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডকে ৭৫ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

​আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দল কারখানাটি সরেজমিন পরিদর্শন করে। সে সময় উপস্থিত প্রতিনিধিদের সম্মুখে কারখানার ইটিপি (বর্জ্য শোধনাগার) নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে ঢাকার গবেষণাগারে পরীক্ষা করা হয়।

​পরীক্ষার ফলাফলে দেখা যায়, কারখানাটির নির্গত বর্জ্যে জৈব অক্সিজেন চাহিদা (BOD), রাসায়নিক অক্সিজেন চাহিদা (COD), মোট স্থগিত কঠিন পদার্থ (TSS), পিএইচ (pH) এবং রঙের মাত্রা 'পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩' অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য সীমার চেয়ে অনেক বেশি ছিল।

​এর মাধ্যমে কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাপ্ত তথ্যাদি ও কাগজপত্র পর্যালোচনা করে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)'-এর ৭ ধারা অনুযায়ী এ জরিমানা বা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়।

​পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সংরক্ষণ এবং শিল্পবর্জ্য সংক্রান্ত দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন