সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
নগরের বাইরে

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৫:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার
📷 ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে ‘পলাতক’ আজমেরী ওসমানের ১০ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)। এদের মধ্যে আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার এবং বাকি ৯ জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, মহাসড়কের ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতি চলছে— এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর থেকেই পুলিশের একাধিক টিম ওই এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতের সড়কে দলবদ্ধ হয়ে জড়ো হওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

​তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে মিছিল বের করার জন্য জড়ো হয়েছিলেন।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন