সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
মহানগর

লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৭রেরাই:৩৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই
📷 লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চুরি, ছিনতাইসহ সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাবেষ্টনী জোরদারের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে আর্থিক অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)।

​সম্প্রতি এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন এনসিসিআই নেতৃবৃন্দ।

​চেক হস্তান্তরকালে জেলা পুলিশ প্রধান ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক মোঃ গোলাম সারোয়ার (সাঈদ) ও আহমেদুর রহমান তনু সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, ব্যস্ততম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে। এ সড়কে যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের যৌথ এই পদক্ষেপে দ্রুতই পুরো লিংক রোড প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন