সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
মহানগর

বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৪:২৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
📷 বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ ভূইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃশ্রেণি-শাখা বিজ্ঞান মেলা।

​রোববার (৩০ আগস্ট) সকাল পৌনে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

​উদ্বোধন শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো পর্যবেক্ষণ করে তাদের সাথে কথা বলেন।

​এবারের বিজ্ঞান মেলায় পঞ্চম থেকে দশম শ্রেণির ২৬টি শাখার শিক্ষার্থীরা মোট ২৬টি স্টলে তাদের নিজস্ব বৈজ্ঞানিক ধারণা, প্রজেক্ট ও নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করছে।

​উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, “‘কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কীভাবে কাজ করে’—এমন কৌতুহলী প্রশ্ন থেকেই বিজ্ঞানমনস্কতা ও মানুষের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। শিক্ষার্থীদের এই মেধা ও প্রতিভাকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে হবে।”

​বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম ও আধুনিক শিক্ষার পরিবেশের প্রশংসা করে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ত্যাগ করে পড়াশোনা, বিজ্ঞানচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে নৈতিক ও মানবিক মূল্যবোধ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুল ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, ট্রাস্টি বোর্ডের সদস্য মনির হোসেন খান, মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, যুক্তিভিত্তিক চিন্তাধারা ও বিজ্ঞানমনস্কতার প্রসার ঘটাতেই এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন