সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
মহানগর

সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির
📷 সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নিজস্ব প্রতিবেদক:
সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।

রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে হুমায়ুন কবিরকে এ পুরস্কার প্রদান করা হয়। এর আগে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেও তিনি পুরস্কার লাভ করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বার পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে।”

তিনি আরও বলেন, “মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”

এ সময় তিনি পুরস্কারের জন্য পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন