সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
নগরের বাইরে

বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৪:৩২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি
📷 বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরস্থ ‘মা হসপিটাল’-এ সিজারিয়ান অস্ত্রোপচারের সময় এক প্রসূতির অভ্যন্তরীণ নাড়ি কেটে ফেলার চরম অভিযোগ উঠেছে গাইনি চিকিৎসক সায়মা আক্তারের বিরুদ্ধে। ভুল চিকিৎসার পর গুরুতর অসুস্থ হয়ে পড়া ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী নারীর নাম সিনথিয়া রহমান (২৩)। তিনি নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকার বাসিন্দা মোহাম্মদ মাসুমের স্ত্রী। স্বজনদের দাবি, ঢামেকের চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

​রোগীর স্বামী মোহাম্মদ মাসুম জানান, সন্তান প্রসবের জন্য তার স্ত্রীকে মদনপুরের মা হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখানে সিজারের সময় চিকিৎসকের অবহেলায় তার স্ত্রীর ভেতরের একটি নাড়ি কেটে যায়। অস্ত্রোপচারের পর থেকেই পেটে তীব্র ব্যথা শুরু হলে পুনরায় হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ বিষয়টি সামান্য প্রস্রাবের সমস্যা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

​পরবর্তীতে অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে পেটের ভেতর জমে থাকা বর্জ্য বের করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং নবজাতক শিশুটিও মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

​তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক সায়মা আক্তার। এ বিষয়ে মা হসপিটালের পরিচালক দ্বীন ইসলাম জানান, "ঘটনাটি দুঃখজনক। তবে অভিযুক্ত চিকিৎসক তার ভুল অস্বীকার করেছেন। তা সত্ত্বেও আমরা রোগীর পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।" পরবর্তীতে চিকিৎসক সায়মা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে নারায়ণগঞ্জের সিভিল সার্জন সাখাওয়াত হোসেন বলেন, "বিষয়টি এখনো আমার জানা নেই। তবে দ্রুত তদন্ত করে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি প্রমাণ পাওয়া গেলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন