সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
মহানগর

মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু
📷 মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী মর্গ্যান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা।

​রোববার (৩০ আগস্ট) সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সামসুন নুর বাঁধন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুন নুর বাঁধন বলেন, “বই আমাদের নিত্যসঙ্গী। বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের এই আসক্তি থেকে বের করে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই বিশেষ গুরুত্ব দিতে হবে।” এ সময় তিনি মেলায় আগত শিক্ষার্থী ও অতিথিদের অন্তত একটি করে বই কেনার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা, পরিচালনা পরিষদের সদস্য রাকিবুল রকি এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে পঠন অভ্যাস গড়ে তুলতে আয়োজিত এই বইমেলায় ঢাকার নামকরা সাতটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— সময় প্রকাশনী, কাকলী প্রকাশনী, অনুপম প্রকাশনী, ইকরিমিকরী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন ও অনন্যা প্রকাশনী।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন