সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
নগরের বাইরে

বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৪:১৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
📷 বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ শান্তি বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

​এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯:৫৫ ঘটিকায় বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকার জনৈক আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত শান্তি বেগম বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকার (বাসা নং-৭১) ওলি মিয়ার মেয়ে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপনের সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শান্তি বেগমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে (পিসিপিআর যাচাই সাপেক্ষে) একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এই ধরণের আভিযানিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন