সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
নগরের বাইরে

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১০:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ
📷 ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ আগস্ট (শনিবার) রাতে ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ আভিযানিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা থানাধীন চাষাড়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নম্বর রোডসংলগ্ন মসজিদের পাশে কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতার ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সমবেত হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের সহায়তায় ৯ জনকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), মোঃ পলক (১৮), আবরার আহম্মেদ (১৮), ফেরদাউছ (১৮), তানভির হোসেন (১৮) এবং দুই ভাই নয়ন (১৯) ও আবু বক্কর (১৮)।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা পুলিশকে জানায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হয়ে বিভিন্ন প্রচার-প্রচারণা ও নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

​ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-পরিচয় উদ্ধারসহ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন