সোমবার, ৩১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, আ'লীগ ও শামীম ওসমানের প্ররোচনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ লিংক রোডে অপরাধ রোধে সিসি ক্যামেরা বসাতে পুলিশকে অনুদান দিল এনসিসিআই ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার মর্গ্যান গার্লস স্কুলে দুই দিনব্যাপী বইমেলা শুরু বন্দরের মা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতির নাড়ি কাটার অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে ভর্তি বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু বন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের অনুসারীদের ঝটিকা মিছিলের চেষ্টা: গ্রেপ্তার ১০
মহানগর

আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১০:২৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের
📷 আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আগামী প্রজন্মকে কেবল সনদভিত্তিক একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।

​রোববার (৩০ আগস্ট) সকালে ‘তানযীমুল উম্মাহ হিফযুল কুরআন’ শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​অনুষ্ঠানে মাওলানা আবদুল জব্বার বলেন, "আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানরা যেন শুধু সনদভিত্তিক পড়াশোনায় সীমাবদ্ধ না থাকে। একটি সুন্দর, বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে একাডেমিক অর্জনের সঙ্গে সুদৃঢ় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি।"

​তিনি আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল বা সনদ অর্জন নয়; বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে একজন আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা।

​উক্ত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

​আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন অতিথিরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন