মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাসুদুজ্জামান অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, নারায়ণগঞ্জ ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রীর ক্ষোভ জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে সদর থানায় গ্রেপ্তার ৪ সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের
মহানগর

নারায়ণগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৮:৪৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
📷 নারায়ণগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আকস্মিক পরিদর্শনের পর দুই সহকারী কমিশনারসহ (এসিল্যান্ড) ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

​সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে এই পরিদর্শন চালান প্রতিমন্ত্রী। একই চত্বরে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয়ও অবস্থিত।

​অভিযোগ উঠেছে, সকালে কার্যালয়ে অনুপস্থিত থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা ৩১ আগস্টের হাজিরা খাতায় আগের দিনই স্বাক্ষর করে রেখেছিলেন। পরিদর্শনকালে ভূমি প্রতিমন্ত্রী হাজিরা খাতা পরীক্ষা করে এই অসঙ্গতি দেখতে পান এবং জড়িতদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।

যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে:

  • সহকারী কমিশনার (ভূমি): সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা।
  • সদর উপজেলা ভূমি অফিস (১০ জন): কানুনগো আব্দুস সাত্তার, সার্ভেয়ার মো. আসাদুজ্জামান, নাজির কাম ক্যাশিয়ার মাসুম মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজা আক্তার, সার্টিফিকেট সহকারী সাদিয়া আক্তার, চেইনম্যান মীর মোজাম্মেল হক, অফিস সহায়ক আব্দুস সালাম (রূপম), অফিস সহায়ক ইউনূস আলী, অফিস সহায়ক মোক্তার হোসেন এবং গাড়িচালক নাদিম হায়দার।
  • সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল (৬ জন): কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল উদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জান্নাত হোসেন, নাজির কাজী তানজিরুল হক, অফিস সহায়ক মোকলেছ শেখ এবং চেইনম্যান রফিকুল ইসলাম।
  • ফতুল্লা রাজস্ব সার্কেল (২ জন): সার্ভেয়ার মিল্টন রায় এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহাদাত।

​সোমবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা জানান, সহকারী কমিশনারদের ছাড়া বাকি ১৮ জনের শোকজ নোটিশে তিনি নিজে স্বাক্ষর করেছেন। অন্যদিকে, দুই এসিল্যান্ডের নোটিশে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

​নোটিশে উল্লেখ করা হয়, খাতায় আগাম স্বাক্ষর করা এবং অফিসে অনুপসিত থাকা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯-এর স্পষ্ট লঙ্ঘন। অভিযুক্তদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​ঘটনার বিষয়ে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, "অনুপস্থিতি এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়ে শোকজ করা হয়েছে। সবার লিখিত জবাব ও তদন্ত শেষে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন