মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাসুদুজ্জামান অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, নারায়ণগঞ্জ ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রীর ক্ষোভ জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে সদর থানায় গ্রেপ্তার ৪ সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের
মহানগর

জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
📷 জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল ও কারবার প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

​সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ও বক্তারা কিশোর অপরাধ দমন এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দেন। একই সাথে জেলাজুড়ে যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের যৌথ ও সমন্বিত কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন