মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পরিবেশ দূষণের দায়ে সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাসুদুজ্জামান অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, নারায়ণগঞ্জ ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রীর ক্ষোভ জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে সদর থানায় গ্রেপ্তার ৪ সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জামায়াত আমীরের
মহানগর

সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাসুদুজ্জামান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ৬:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাসুদুজ্জামান
📷 সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মাসুদুজ্জামান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির স্পন্সর পরিচালক মাসুদুজ্জামান।

​মাসুদুজ্জামান দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ২৮ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল ব্যবসায়ী নেতা। তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড এবং সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালারের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে দেশীয় টেক্সটাইল খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

​দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে টানা ছয় মেয়াদে 'সিআইপি' (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মানে ভূষিত করেছে।

​ব্যবসার পাশাপাশি ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কাজেও তিনি সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমুখী কর্মকাণ্ডে তাঁর ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন