শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
আদালত

৫৩ রাউন্ড পিস্তলের গুলিসহ ‘রেজ্জাক বাহিনীর’ প্রধান ও ছেলে গ্রেফতার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
৫৩ রাউন্ড পিস্তলের গুলিসহ ‘রেজ্জাক বাহিনীর’ প্রধান ও ছেলে গ্রেফতার
📷 ৫৩ রাউন্ড পিস্তলের গুলিসহ ‘রেজ্জাক বাহিনীর’ প্রধান ও ছেলে গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

হত্যা, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ‘রেজ্জাক বাহিনীর’ প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মো. ওয়াসিম (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তা নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।  
ব্রিফিংয়ে তিনি জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইসদাইর ৫২ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন।

গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অপরদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।

পুলিশ সুপার আরও বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন