শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
আদালত

নারায়ণগঞ্জে গভীর রাতে পৃথক আরেকটি যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ, একজনকে কারাদণ্ড

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০১ এপ্রিল ২০২৬ ৫:০২ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে গভীর রাতে পৃথক আরেকটি যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ, একজনকে কারাদণ্ড
📷 নারায়ণগঞ্জে গভীর রাতে পৃথক আরেকটি যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ, একজনকে কারাদণ্ড। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের পৃথক আরেকটি যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন এস ও বাসস্ট্যান্ড রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
এ সময় অভিযুক্ত নাসির (৫০) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন