শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
technology

জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই

Reporter
Desk Report স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই
📷 জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সরকারি-বেসরকারি অফিসগুলো সীমিত আকারে কাল রোববার খুললেও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের স্কুল-কলেজ খুলবে না। আপাতত জুনে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই। এ কারণে আগামী মাসে স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষাও হচ্ছে না। স্থগিত হয়ে থাকা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুরু হবে না।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলে এসব তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও অফিসের কাজকর্ম সীমিত আকারে শুরু হতে চললেও ক্লাস-পরীক্ষা আপাতত বন্ধই থাকবে।

  • স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা অনিশ্চিত
  • পরিস্থিতি স্বাভাবিক না হলে এইচএসসি পরীক্ষাও শুরু হবে না
  • এসএসসির ফল রোববার

দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। ফলে প্রায় চার কোটি শিক্ষার্থী পড়াশোনা নিয়ে বেকায়দায় পড়েছে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি-বেসরকারি অফিসগুলো কাল রোববার থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে খুলে দেওয়া হবে। তবে এই সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্ন, তাহলে কি ১৫ জুনের পর শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়া হবে। এর উত্তর খুঁজতে গিয়ে জানা গেল জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই। 

তবে দেশে এখন অনেক সচেতন শীক্ষার্থীরাই অনলাইনে তাদের একাডেমিক পড়াশুনা চালিয়ে যাচ্ছেন । ইউটিউব, ফেইজবুকের পাশাপাশি শুধুমাত্র একাডেমিক পড়াশুনার জন্যে কিছু ওয়েব সাইট কার্যক্রম চালিয়ে যাচ্ছে । যেখানে শুধুমাত্র ভিডিও লেকচার আপলোড করে দিয়েই শেখানো হয় না একই সাথে শীক্ষার্থীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখার জন্যে দক্ষ শিক্ষক থাকেন । ভিডিও / টেক্সট / ফাইল আকারে  ক্লাশওয়ার্ক , কুইজ ও এসাইনমেন্ট এর মাধ্যমে সম্পুর্ন একাডেমিক বইটি শেখার ব্যবস্থা থাকে সেই সকল অনলাইন প্লাটফর্মে । আছে লাইভ ক্লাশের ব্যবস্থা যেখানে সরাসরি শিক্ষকের সাথে ক্লাশ করা যায় । তেমন একটি প্লাটফর্ম হচ্ছে - https://classroom.pesible.com এখানে সম্পুর্ন ফ্রি রেজিষ্ট্রেশন করে নিজেদের দরকারি বিষয়গুলো এনরোল করে নিয়ে শুরু করা যাবে পড়াশুনা । 

Author

Desk Report

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন