শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
technology

মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক

Reporter
Desk Report স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক
📷 মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

যাঁরা বিভিন্ন রণকৌশল সাজিয়ে পরিকল্পনামাফিক গেম খেলতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর। জনপ্রিয় গেম নির্মাতা ইউবিসফট তাদের জনপ্রিয় স্ট্র্যাটেজি গেম হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিকের মোবাইল সংস্করণ আনছে। জনপ্রিয় গেম ফ্র্যাঞ্চাইজি হিসেবে এটি চালু থাকলেও মোবাইল প্ল্যাটফর্মের জন্য ‘মাইট অ্যান্ড ম্যাজিক হিরোজ: এরা অব ক্যাওস’ নামে নতুন গেম হিসেবে মোবাইল প্ল্যাটফর্মে এটি উন্মুক্ত করবে ইউবিসফট।

গেমের ভিজ্যুয়ালের দিক থেকেও মূল ফ্র্যাঞ্চাইজি গেম থেকে মোবাইল গেমটি আলাদা হবে। এতে পিসি গেমের তুলনায় টু-ডি আর্টের ব্যবহার বেশি থাকবে। এতে রিয়েল টাইম ও অ্যাসিনক্রোনাস মোড থাকবে। গেমার চ্যাম্পিয়নকে নির্বাচন করে হিরো হিসেবে তাঁকে গেমের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। প্লেস্টোরে যাঁরা আগাম নিবন্ধন করে রাখবেন, তাঁরা বিনা মূল্যে হিরো স্ক্রিন পাবেন। এর বাইরে গেম খেলার নানা উপকরণ বিনা মূল্যেই পাবেন গেমার।
 

জন ভ্যান কেনেগহেমের তৈরি ও উন্নয়ন করা ভিডিও গেম সিরিজের একটি অংশ হিসেবে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক গেমটি তৈরি করা হয়। গেমে থাকা হিরোরা তাদের প্রয়োজনীয় সেনাবাহিনী তৈরি, সম্পদ আহরণ বা দখল ও যুদ্ধে অংশ নিতে পারবে। যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে হিরো।

গেমিং ফ্র্যাঞ্চাইজির তৈরি গেমগুলো হচ্ছে—মাইট অ্যান্ড ম্যাজিক: আ স্ট্র্যাটেজিক কোয়েস্ট (১৯৯৫), হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক টু (১৯৯৬), হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক থ্রি (১৯৯৯), হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক ফোর (২০০২), হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক ফাইভ (২০০৬), মাইট অ্যান্ড ম্যাজিক হিরোজ সিক্স (২০১১), মাইট অ্যান্ড ম্যাজিক হিরোজ সেভেন (২০১৫)।

Author

Desk Report

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন