শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
technology

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

Reporter
Desk Report স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস
📷 বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

প্রায় দুই দশক ধরে চালু থাকার পর বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহুর গ্রুপস সেবাটি। ১৪ ডিসেম্বর পর্যন্ত ইয়াহু গ্রুপ ব্যবহারকারীরা তাদের তথ্য সরিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ভেরিজনের মালিকানাধীন টেক কোম্পানি ইয়াহু তাদের গ্রুপ সাইটে কনটেন্ট আপলোড সুবিধা বন্ধ করে দিয়েছে।

ইয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর থেকে সব গ্রুপ প্রাইভেট হয়ে যাবে এবং আগে আপলোড করা সব কনটেন্ট মুছে যাবে।
 

ইয়াহু গ্রুপ টিম ব্যবহারকারীদের কাছে মেইল পাঠিয়ে বলেছে, এখনকার যুগে প্রাইভেসি গুরুত্বপূর্ণ বিষয়। মূল লক্ষ্যের সঙ্গে তাল মেলাতে ইয়াহু গ্রুপস সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। ১৪ ডিসেম্বরের মধ্যে সব কনটেন্ট সরিয়ে না ফেললে এখানে আর কোনো কনটেন্ট পাওয়া যাবে না। প্রাইভেসি ড্যাশবোর্ড থেকে ডেটা সরিয়ে নেওয়া যাবে।

২০০১ সালে ইয়াহু গ্রুপস সেবাটি চালু হয়েছিল। অনেকটাই ফেসবুক গ্রুপের মতো একই রকম পছন্দের ব্যক্তিদের একসঙ্গে করার লক্ষ্য নিয়ে এ সেবাটি চালু হওয়ার পর লাখ লাখ ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হন। তবে পরে ইয়াহু তাদের মেইল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিতে শুরু করায় গ্রুপসের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ কমে যায়। এ ছাড়া স্মার্টফোন ব্যবহারকারীদের অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসায় গ্রুপসের জনপ্রিয়তা কমছিল। তথ্যসূত্র: আইএএনএস।

Author

Desk Report

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন