শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
অপরাধ

দিনে-দুপুরে কুপিয়ে হোসিয়ারি শ্রমিকের ৪০ হাজার টাকা ও আইফোন ছিনতাই—বন্দরে আতঙ্ক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
দিনে-দুপুরে কুপিয়ে হোসিয়ারি শ্রমিকের ৪০ হাজার টাকা ও আইফোন ছিনতাই—বন্দরে আতঙ্ক
📷 দিনে-দুপুরে কুপিয়ে হোসিয়ারি শ্রমিকের ৪০ হাজার টাকা ও আইফোন ছিনতাই—বন্দরে আতঙ্ক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বন্দর থানাধীন নাসিক ২২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন যুবরাজ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম মো. নিবির (২৮)। তিনি শাহীমসজিদ এলাকার শহিদুর রহমান মিন্টুর ছেলে এবং পেশায় হোসিয়ারি শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, খেয়াঘাট কাটপট্টি এলাকার কিশোর ক্যাডার হিসেবে পরিচিত রাব্বি ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে এসে হঠাৎ নিবিরের ওপর হামলা চালায়। পেছন দিক থেকে ধারালো সুইচ গিয়ার দিয়ে তার পিঠ ও ঘাড়ে একাধিক কোপ দেওয়া হয়। এতে নিবির মাটিতে লুটিয়ে পড়লে তার সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকা ও পকেটে থাকা একটি আইফোন ছিনিয়ে নিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নিবিরকে উদ্ধার করে খানপুর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরের একাধিক স্থানে গভীর ধারালো অস্ত্রের জখম রয়েছে।

এ ঘটনায় আহত নিবির বাদী হয়ে সন্ত্রাসী রাব্বিসহ চারজনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বন্দর থানা-র অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন,
“আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এদিকে, দিনে-দুপুরে এমন ঘটনায় বন্দর এলাকার হোসিয়ারি শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বন্দরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ছে না।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। নতুন কোনো অগ্রগতি পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন