বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
অপরাধ

ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১
📷 ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ ভয়েস// নিজস্ব প্রতিবেদক:
(১৮ এপ্রিল)শনিবার 
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট, বালি ও সিমেন্ট ব্যবসা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও ব্যবসা দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর নরসিংপুর মরাখালপাড় এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ইট, বালি ও সিমেন্ট সরবরাহের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, একই এলাকার মামুন সরদারের ছেলে মনির (৬০), মনিরের ছেলে শাহ আলম (৩৫), বরকত উল্ল্যার ছেলে নিজাম (৩৫), খলিল (৩৫), জাহাঙ্গীরের ছেলে মিজানুর (৩৫) ও আফজালসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন তার ব্যবসা দখলের উদ্দেশ্যে বিভিন্ন সাইটে গিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মালামাল না নেওয়ার জন্য হুমকি-ধমকিসহ নানা ভাবে প্রভাবিত করে আসছিল।

আমজাদ হোসেন জানান, গত ১৩ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর নরসিংপুর এলাকায় মালেকের দোকানের সামনে তিনি ও তার কর্মচারী রিয়াজউদ্দিন অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, তার কর্মচারী রিয়াজউদ্দিনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে বড় ভাই আল-আমিন মুন্সী ঘটনাস্থলে এলে অভিযুক্তরা তাদের লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। প্রাণভয়ে তারা সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পর আহত কর্মচারীকে খুঁজতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ বলেন, “অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে অভিযোগকারী জানান, গত ১৬ এপ্রিল থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই তার ওপর নতুন করে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে তার ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে বলে তিনি দাবি করেন। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন