বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১ সোনারগাঁয়ে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার চালকের যাবজ্জীবন কারাদণ্ড ‘এআই ও সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশ-প্রশাসনের কঠোর নির্দেশনা প্রয়োজন’: তারিকুল ইসলাম সুজন ‘বিৃঙ্খলাকারীদের মূল মদদদাতাদের গ্রেফতার করুন’: জেলা প্রশাসনের সভায় মাইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করার ঘোষণা এসপি হাবিবুর রহমানের কাশিপুরের মহিলা মাদ্রাসায়র দুর্ঘটনায় একজনের পর আরো একজনের মৃত্যু ব্যবসায়ী নেতা সোহাগের অস্ত্রের লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার, অস্ত্র ফেরতের নির্দেশ ‘বোরকা পরে যারা পালিয়েছে, তারা আর ফিরতে পারবে না’: কাঁচপুরে যুবদল নেতা সজিব ‘আরেকবার কর্মীর গায়ের রক্ত পড়লে থানার ইট খুলে নেওয়া হবে’: ফতুল্লায় এনসিপি আহ্বায়কের হুঁশিয়ারি
অপরাধ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১
📷 নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ গ্রেপ্তার ৮১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা এলাকায় পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ডাকাত দলের সদস্য রয়েছে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের তথ্য জানানো হয়।

​জেলা পুলিশ জানায়, অভিযানে পরোয়ানাভুক্ত ১৬ জন, নিয়মিত মামলার ১৮ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ২৩ জন, ডাকাতি মামলায় ৪ জন এবং অন্যান্য আইনে আরও ৯ জনকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।

​থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র:

  • ​ফতুল্লা মডেল থানা: সর্বাধিক ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের ২ জন, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ৮ জন এবং অন্যান্য আইনে ২ জন।
  • ​সোনারগাঁ থানা: ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের ২ জন, মাদকসেবী ৬ জন, পরোয়ানাভুক্ত ২ জন, নিয়মিত মামলার ৫ জন ও অন্যান্য আইনে ১ জন।
  • ​রূপগঞ্জ থানা: ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৩ জন, ডাকাতির অভিযোগে ৪ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৩ জন এবং অন্যান্য আইনে ১ জন।
  • ​নারায়ণগঞ্জ সদর মডেল থানা: ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১ জন, মাদকসেবী ৬ জন, নিয়মিত মামলার ২ জন এবং পরোয়ানাভুক্ত ১ জন।
  • ​সিদ্ধিরগঞ্জ থানা: ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৫ জন ও পরোয়ানাভুক্ত ২ জন।
  • ​বন্দর থানা: ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদকসেবী ৩ জন, পরোয়ানাভুক্ত ১ জন এবং অন্যান্য আইনে ৫ জন।
  • ​আড়াইহাজার থানা: নিয়মিত মামলার ২ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন এবং অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন