বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
অপরাধ

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭রেরাই:১৩ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১
📷 সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করল র‍্যাব-১১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনি এলাকা থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​র‍্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল জানায়, রাত্রীকালীন টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে ঝোপঝাড়ের মধ্যে অস্ত্রসদৃশ একটি বস্তু পড়ে আছে।

​তথ্য পাওয়ার পর র‍্যাবের টহল টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ নিয়মে তল্লাশি চালানো হলে কসটেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬২ মিমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। জব্দতালিকা মূলে এগুলো উদ্ধার করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।

গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে র‍্যাব বদ্ধপরিকর। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন