শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
অপরাধ

সানারপাড়ে মাদকের বড় চালান ধরা: ১,৭০০ ইয়াবা ও গুড়াসহ গ্রেপ্তার আমান উল্লাহ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ২:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সানারপাড়ে মাদকের বড় চালান ধরা: ১,৭০০ ইয়াবা ও গুড়াসহ গ্রেপ্তার আমান উল্লাহ
📷 সানারপাড়ে মাদকের বড় চালান ধরা: ১,৭০০ ইয়াবা ও গুড়াসহ গ্রেপ্তার আমান উল্লাহ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবার গুড়াসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় পিডিকে কনসোর্টিয়াম সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. রাজা মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে মো. আমান উল্লাহ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আমান উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদক সরবরাহ করেছে।

গ্রেপ্তারকৃতের পরিচয় অনুযায়ী,
মো. আমান উল্লাহ (৩০), পিতা- ওমর আলী, মাতা- রিতা বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানাধীন চন্দনপুর ইউনিয়নের টিটিরচর পূর্বপাড়া এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে নারায়ণগঞ্জ জেলায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন