শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
অপরাধ

কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ২ হাজার পিস

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ২ হাজার পিস
📷 কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ২ হাজার পিস। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারকালে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার–এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী মোহাম্মদ কামরুজ্জামান–এর নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আরাফাত মিয়া (২২) নামের এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির পরিচয়—

  • নাম: মোহাম্মদ আরাফাত মিয়া (২২)

  • পিতা: মৃত ইদ্রিস মিয়া

  • মাতা: সুফিয়া খাতুন

  • ঠিকানা: লেদা মৌলভীপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত মিয়া স্বীকার করেছেন, তিনি এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করেছেন।

ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন