শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
technology

স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ

Reporter
Desk Report স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ
📷 স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, উদ্যোক্তা তৈরি করার সুনির্দিষ্ট কোনো কারিকুলাম নেই। জাতিগতভাবে আমরা ঝুঁকি নিতে অভ্যস্ত। আমাদের কাজ হচ্ছে শুধু নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া। অ্যাপ বা ইন্টারনেটের মাধ্যমে স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে।

গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউসে এক্সেলারেটরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ৫ কোটি মধ্যম আয়ের গ্রাহক শ্রেণি আছে। ইন্টারনেট ব্যবহারকারী আছে প্রায় ১০ কোটি। পণ্য ও সেবার বড় বাজার আমাদের রয়েছে।’

জিপি এক্সেলারেটর ষষ্ঠ ব্যাচের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফলি, ডেপুটি সিইও ইয়াসির আজমান, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সিডস্টারের সহপ্রতিষ্ঠাতা পিয়েরে অ্যালাইন প্রমুখ।
 

Author

Desk Report

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন