শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
sports

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৫:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’
📷 ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নারায়ণগঞ্জে ‘৩৬ জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজন করা হলো ‘৩৬ জুলাই ম্যারাথন’। বিপ্লবী Gan-z-এর উদ্যোগে আয়োজিত এ ম্যারাথন শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে শুরু হয়।

ম্যারাথনে শিক্ষার্থী, ক্রীড়াবিদ, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী দৌড়ে অংশ নেন। অংশগ্রহণকারীরা ৭.৫ কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে চাষাড়ার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দৌড় শেষ করেন।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণ প্রজন্মকে সেই ইতিহাসের চেতনায় উজ্জীবিত করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য।

ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে ৭ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককেই একটি করে স্মারক মেডেল দেওয়া হয়।

প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,

এ ধরনের উদ্যোগ আমাদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে। একই সঙ্গে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কেও জানতে পারি।

 

 

অনুষ্ঠানের আয়োজক বিপ্লবী Gan-z-এর পক্ষ থেকে জানানো হয়,

আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চাই। আমাদের লক্ষ্য তরুণদের স্বাস্থ্য সচেতন করা এবং ইতিহাসের সঙ্গে তাদের সংযোগ তৈরি করা।

 

চমৎকার এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ও দর্শকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Words: 176 | Characters: 1261

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন