মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জামায়াত আমীরের নারায়ণগঞ্জে অপরাধ দমন ও যানজট নিরসনে জিরো টলারেন্স: পুলিশ সুপারের সাথে নাগরিক অধিকার ফোরামের মতবিনিময় সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে ৪ মামলা, ৪ লাখ টাকা জরিমানা বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫, মালামাল ও অস্ত্র উদ্ধার বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক
মহানগর

ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জামায়াত আমীরের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জামায়াত আমীরের
📷 ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জামায়াত আমীরের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা বিধান এবং শিল্প বিকাশের পথ সুগম করতে ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও ইসলামী ব্যাংকস অ্যান্ড বিজনেস ফোরাম (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত 'শিল্প বিকাশে উদ্যোক্তা' শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানটির আয়োজন করে আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগর।

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "নারায়ণগঞ্জে ব্যবসাকে কীভাবে ঝুঁকিমুক্ত ও সহজ করা যায়, সে বিষয়ে আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে আসছে। ব্যবসায়ীদের পারস্পরিক আস্থার ভিত্তি মজবুত রেখে সততার সাথে বাণিজ্য পরিচালনা করতে হবে।"

​বিনিয়োগকারীদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "যারা সৎ ও হালাল রুজির উদ্দেশ্যে এই অঞ্চলে ব্যবসা ও বিনিয়োগ করতে এসেছেন, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ না পেলে বাণিজ্য থেকে পিছিয়ে পড়তে বাধ্য হবেন, যা চূড়ান্তভাবে শিল্প বিকাশের গতি থমকে দেবে।"

​আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় শীর্ষ ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিল্প উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। সভায় নারায়ণগঞ্জের বর্তমান শিল্প-বাণিজ্যের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন