মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জামায়াত আমীরের নারায়ণগঞ্জে অপরাধ দমন ও যানজট নিরসনে জিরো টলারেন্স: পুলিশ সুপারের সাথে নাগরিক অধিকার ফোরামের মতবিনিময় সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে ৪ মামলা, ৪ লাখ টাকা জরিমানা বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫, মালামাল ও অস্ত্র উদ্ধার বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক
মহানগর

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫, মালামাল ও অস্ত্র উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫, মালামাল ও অস্ত্র উদ্ধার
📷 বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫, মালামাল ও অস্ত্র উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুণ্ঠিত টাকা, রূপার গহনা, দেশীয় অস্ত্র এবং ডাকাতিতে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।

​রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানাধীন ঢাকেশ্বরী বাজার সোনাচরা এলাকার একটি স্বর্ণের দোকানে ৭/৮ জনের এক দল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে দোকানদার ও এক নারী গ্রাহককে জিম্মি করে প্রায় ২৬ লাখ ৪৩ হাজার টাকার স্বর্ণালংকার, রূপা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​ঘটনাটি জানার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় অভিযানে নামে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্দর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— বন্দর থানার সোনাচরা এলাকার আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২), মিজান (২৬), সোনাচরা ২৬ নং ওয়ার্ডের রাজু আহমেদ (২৪), উত্তর লক্ষণখোলার মোঃ অনিক (২২) এবং মুন্সিগঞ্জ সদরের শোলারচর এলাকার সুমন বেপারী (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এদের মধ্যে ৩ জন সরাসরি দোকানে ঢুকে ডাকাতিতে অংশ নেয় এবং ২ জন বাইরে পাহারা দিচ্ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে মিজানের বিরুদ্ধে ৩টি, আনোয়ার, অনিক ও রাজুর বিরুদ্ধে ১টি করে ডাকাতি ও অন্যান্য মামলা বিচারাধীন রয়েছে।

​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে নগদ ১৩,৭০০ টাকা, ১২ ভরি রূপার গহনা (নুপুর, চুড়ি, আংটি), স্বর্ণ ও রূপার প্রলেপ দেওয়া ২ টি রুলি, ১টি স্বর্ণের নাকফুল এবং ডাকাতিতে ব্যবহৃত ১৮ ইঞ্চি ও ১২ ইঞ্চি দুটি লম্বা ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও তাদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

​এ বিষয়ে বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারসহ অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ ও গোয়েন্দা টিমের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন