সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬
নগরের বাইরে

বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৮:০০ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১
📷 বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ১৮ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) বন্দর থানার মালামত এলাকার মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান বন্দর থানার সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানাধীন ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকার একটি স্বর্ণের দোকানে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​ঘটনাটি নজরে আসার পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম জোরদার তদন্তে নামে। তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ডাকাত দলকে শনাক্ত ও মিজানকে গ্রেফতার করা হয়।

​বন্দর থানা পুলিশ জানিয়েছে, উক্ত ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের দ্রুত গ্রেফতার এবং দোকান থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

​অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনতে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন