রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ। নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
নগরের বাইরে

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ
📷 সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই পরিবারের প্রধান হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

​আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকালের মধ্যে উপজেলার বৈদ্যেরবাজার ঘাটের আশপাশের নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

​উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— সামিনা (১৭), সজিব (২৪) এবং শিশু সামিন (৫)।

​পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে ৩টার দিকে সামিনার লাশ এবং সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার সংলগ্ন আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে সজিব ও সামিনের লাশ উদ্ধার করা হয়।

​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি থাকা একজনকে উদ্ধারে নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ অনুসন্ধানে পানির নিচে বিশেষ ক্যামেরা ও ডুবুরি দল কাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার হোমনা থেকে ট্রলারযোগে ১৪ জন যাত্রী দুটি গরু ও একটি খাসি নিয়ে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।

​বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের অভিযান চলছে। বাকি থাকা নিখোঁজ ব্যক্তিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন