রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ। নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
মহানগর

আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ
📷 আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আমরা আর পেছনের দিকে যেতে চাই না এবং রক্ত ঝরানোর রাজনীতিও করতে চাই না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “যদি বিএনপি সেই রাজনীতি করতে চাইত, তাহলে ৫ আগস্টের পর এই এলাকায় আওয়ামী লীগের কোনো বাড়িঘর থাকত না।”

​ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ১৫ দিনের আন্দোলনে দেড় হাজার তাজা প্রাণ ও আমাদের ছাত্র-জনতাকে হত্যা করেছেন। এ ধরনের রাজনীতি আর করবেন না বলে জনগণের কাছে মাফ চান; দেখুন জনগণ মাফ করে কি না।”

​শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে মামুন মাহমুদ আরও বলেন, “আমরা চেয়েছি সবাই একসঙ্গে বসবাস করুক। কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা জনগণই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে।” সাধারণ কর্মীদের উদ্দেশ্যে তিনি ধ্বংসাত্মক রাজনীতির শিকার না হয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

​বক্তাবলিকে বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি উল্লেখ করে তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বক্তাবলির সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী নির্বিচারে ১৩৯ জন মানুষকে হত্যা করেছিল। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলন এবং পরবর্তী সকল গণতান্ত্রিক ও স্বাধীনতা-সার্বভৌমত্বের সংগ্রামে বক্তাবলি ও আলীরটেক অঞ্চলের মানুষের অগ্রণী ভূমিকা ছিল।

​আগামী দিনে তারেক রহমানের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সাথে ইটভাটা মালিকদের সমস্যা উচ্চতর ফোরামে তুলে ধরে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সহযোগিতার আশ্বাস দেন এবং পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন।

​জেলা ইটভাটা মালিক সমিতির নেতা মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন