রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ। নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
মহানগর

পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান
📷 পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।

​আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ তাঁর গলায় এই মর্যাদাপূর্ণ পদক পরিয়ে দেন।

​পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা ও জনসেবায় অসামান্য অবদানের জন্য তাঁকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। পদক প্রাপ্তির এই ঘটনা তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানান, পুলিশ সুপার মহোদয়ের এই গৌরবময় অর্জন সমগ্র জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের। তাঁর এই সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

​সম্মানজনক এই পদক লাভ করায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন