রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ। নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
নগরের বাইরে

বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
📷 বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘লাঙ্গলবন্ধ বাজার উন্নয়ন কমিটি’র আয়োজনে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনঞ্জুর আলম এবং মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির চারপাশ, রাস্তা এবং ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দেওয়া জরুরি।"

​তিনি আরও বলেন, পরিত্যক্ত পাত্র, ফুলের টব, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতলে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের প্রধান ক্ষেত্র। তাই এগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর উপসর্গ বা জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

​কর্মসূচিসূত্রে জানানো হয়, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটি ও সাধারণ জনগণকে সাথে নিয়ে এলাকাভিত্তিক সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন