রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি: নিখোঁজের ২ দিন পর একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বন্দরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ। নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
মহানগর

নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ।
📷 নবীনদের পদচারণায় মুখরিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। নাচ-গান ও হৈচৈ ছাড়াই ব্যতিক্রমী মোটিভেশনাল আয়োজনে নবীন বরণ।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নবীনদের উচ্ছ্বাস, প্রাণবন্ত উপস্থিতি ও আনন্দঘন মুহূর্তে পুরো আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এ. হাসেম-ইয়াতুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

মূল অনুষ্ঠান শুরুর আগে নবীন শিক্ষার্থীরা হামদ-নাত, পবিত্র কুরআন তিলাওয়াত ও গজল পরিবেশন করেন। অতিথিরা আসন গ্রহণের পর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীতের মিউজিক পরিবেশন করা হয়।

কলেজের উপাধ্যক্ষ মোসাদ্দেক হোসেনের অসাধারণ সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। বিশেষ অতিথির মোটিভেশনাল বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার বিষয়ে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ শিক্ষা নিয়ে তাঁর সুদূরপ্রসারী চিন্তা-চেতনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞান, শৃঙ্খলা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নাচ-গান, হৈচৈ কিংবা বাড়তি আনুষ্ঠানিকতা ছাড়াই একটি নবীন বরণ অনুষ্ঠান যে এতটা গুরুত্বপূর্ণ, অর্থবহ ও ফলপ্রসূ হতে পারে—গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের এ আয়োজন যেন তারই উদাহরণ। শিক্ষার্থীদের উপহার হিসেবে ছিল পবিত্র কুরআন শরীফ বাংলা অনুবাদ সহ,মগ,চটের ব্যাগ,কলম।

সর্বোপরি, পুরো আয়োজনটি ছিল একটি ব্যতিক্রমী মোটিভেশনাল উদ্যোগ। কলেজ কর্তৃপক্ষ যেন নবীন শিক্ষার্থীদের মাঝে একটি বীজ বপনের চেষ্টা করেছেন—যে বীজ আগামী দুই বছরের মধ্যে একটি শক্তিশালী বৃক্ষে পরিণত হবে এবং যার সুফল শিক্ষার্থীরা সারাজীবন ভোগ করতে পারবে।

নবীনদের উচ্চশিক্ষার পথচলা হোক জ্ঞান, সাফল্য ও সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে সমৃদ্ধ—এমন প্রত্যাশাই ছিল পুরো আয়োজনজুড়ে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন