সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬
মহানগর

দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম
📷 দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সুসময়ে ক্ষমতার দাপট দেখানো আর দুঃসময়ে নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের ‘ঐতিহ্য’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবুল কালাম বলেন, “সুসময়ে আসা আর দুঃসময়ে পালিয়ে যাওয়াই তাদের ঐতিহ্য ও নিন্দিত চরিত্র।”

নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রভাবশালী দুটি রাজনৈতিক পরিবারকে ইঙ্গিত করে তিনি বলেন, রাজনৈতিক সংকটের সময় উত্তর ও দক্ষিণ অঞ্চলের ‘কথিত দুটি পরিবার’ সিংহের মতো আবির্ভূত হলেও শেষ পর্যন্ত ‘বিড়ালের মতো পালিয়ে যায়’।

আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির প্রধান যেভাবে নিজ পরিবারকে হেফাজতে রেখে নিজে আত্মসমর্পণ করেছিলেন, তাঁর কন্যাও একইভাবে এ দেশে রাজত্ব চালিয়ে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন।”

আওয়ামী লীগকে ‘গণতান্ত্রিক শক্তি নয়’ দাবি করে আবুল কালাম বলেন, স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন