সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬
মহানগর

বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ
📷 বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস





বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে পালাননি, বরং শেখ হাসিনা ও তাঁর অনুসারীরাই দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, “বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়ে নাই। জেল-জুলুম সহ্য করে রাজপথে থেকেছে। শেখ হাসিনা ও তাঁর বাহিনী জনগণের ওপর গুলি চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তার কারণে জনগণের সামনে এসে দাঁড়ানোর মতো মানসিক শক্তি তাদের নেই।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “তারা ডিসেম্বরে দেশে আসার কথা বলে। তাদের সেই মনোবল নেই। হয়তো ২০৪০ সালের ডিসেম্বরে আসতে পারে।”

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে আজাদ বলেন, “বিদেশে কিংবা নেপালে বসে বড় বড় কথা বলে ক্রেডিট নেওয়ার কিছু নেই। বিএনপির রাজনীতি চাপাবাজির নয়। সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুর মতো নেতারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। বিএনপির নেতাকর্মীরা পালাতে শেখেনি।”

অন্য একটি রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দলটি প্রতিনিয়ত উসকানি দিচ্ছে এবং ইতিহাসে বারবার প্রতারণা করেছে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজাদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করছেন। সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি ‘ভয়াবহ’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন