সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬
নগরের বাইরে

বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা
📷 বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০০ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

অভিযানে লাঙ্গলবন্দের চিরাইপাড়া এলাকায় প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩৫০ ফুট এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়।

চিরাইপাড়া জাঙ্গাল এলাকায় ‘ঢাকা সিয়াম বেকারি’তে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নার ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকে ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়।
এছাড়া কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে থাকা প্রায় ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ৭০ ফুট তিন ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়।

অভিযানকালে মাটির প্রায় ১৫ ফুট নিচে মূল চার ইঞ্চি লাইনের সঙ্গে যুক্ত অবৈধ বিতরণ লাইনের উৎসস্থল বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে নষ্ট করা হয়।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ ও সিস্টেম লস কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন