সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক আর রক্ত ঝরানোর রাজনীতি চাই না, জনগণের কাছে ক্ষমা চান: অধ্যাপক মামুন মাহমুদ অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ ছাত্রী, চারজনের অবস্থা আশঙ্কাজনক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬
মহানগর

নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার
📷 নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম একযোগে এ সমন্বিত অভিযান পরিচালনা করে।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার ফতুল্লা, বন্দর, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, সদর, রূপগঞ্জ ও আড়াইহাজার থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

​থানাভিত্তিক অভিযানে সর্বোচ্চ ৪৭ জন আসামিকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা। এছাড়া বন্দর থানায় ১৮ জন, সোনারগাঁও থানায় ১৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন, সদর মডেল থানায় ৬ জন, রূপগঞ্জ থানায় ১ জন এবং আড়াইহাজার থানায় ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী, চুরি-ছিনতাই-দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ব্যক্তি, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন নিয়মিত মামলার আসামি।

​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সর্বসাধারণের নিরাপত্তা বিধানে অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন