মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জামায়াত আমীরের নারায়ণগঞ্জে অপরাধ দমন ও যানজট নিরসনে জিরো টলারেন্স: পুলিশ সুপারের সাথে নাগরিক অধিকার ফোরামের মতবিনিময় সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে ৪ মামলা, ৪ লাখ টাকা জরিমানা বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৫, মালামাল ও অস্ত্র উদ্ধার বন্দরের বিভিন্ন স্থানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা দুঃসময়ে পালায়, সুসময়ে আসে আওয়ামী লীগের নীতি: এডভোকেট আবুল কালাম বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: আজাদ বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়েনি, শেখ হাসিনাই পালিয়েছেন: নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১ দিনে ১০৫ জন গ্রেফতার বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি: ধারালো চাকুসহ গ্রেফতার ১ জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জের ৩ নেতা আটক
মহানগর

নারায়ণগঞ্জে অপরাধ দমন ও যানজট নিরসনে জিরো টলারেন্স: পুলিশ সুপারের সাথে নাগরিক অধিকার ফোরামের মতবিনিময়

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে অপরাধ দমন ও যানজট নিরসনে জিরো টলারেন্স: পুলিশ সুপারের সাথে নাগরিক অধিকার ফোরামের মতবিনিময়
📷 নারায়ণগঞ্জে অপরাধ দমন ও যানজট নিরসনে জিরো টলারেন্স: পুলিশ সুপারের সাথে নাগরিক অধিকার ফোরামের মতবিনিময়। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক দুর্ভোগ লাঘবে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​২৮ সেপ্টেম্বর (সোমবার) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

​সভায় নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি এবং তীব্র যানজটসহ বিভিন্ন নাগরিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান বলেন, "জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। নাগরিকদের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ জেলা থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও যানজট নিরসনে আমরা জিরো টলারেন্স নীতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।"

​তিনি আরও স্পষ্ট করেন যে, জেলাজুড়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এতে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

​উক্ত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন