শনিবার, ২৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
নগরের বাইরে

সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির
📷 সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তবে ঘটনা জানাজানির পর ওই সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে কথা বলে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন ওসি।

​অভিযোগ সূত্র থেকে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পেশাগত কাজের জন্য ওসির বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বন্দর থানায় যান ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর বিশেষ প্রতিনিধি শেখ সুমন। এ সময় তথ্যের জন্য যোগাযোগ করা হলে ওসি তাঁর সঙ্গে সহযোগিতা না করে রূঢ় ও অপেশাদার আচরণ করেন বলে দাবি করেন ওই সাংবাদিক।

​এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। সাংবাদিকদের অভিযোগ, বন্দর থানায় যোগদানের পর থেকেই ওসি জামাল উদ্দিন একাধিকবার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণ করে আসছেন। সংবাদ সংগ্রহের স্বার্থে প্রয়োজনীয় তথ্য দেওয়ার বদলে তিনি নানা অজুহাতে সাংবাদিকদের নিরুৎসাহিত করেন বলেও দাবি করেন তারা।

​তবে বিষয়টি নিয়ে পরবর্তীতে সাংবাদিক শেখ সুমন পুনরায় মুঠোফোনে যোগাযোগ করলে দুঃখ প্রকাশ করেন ওসি জামাল উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, "সাংবাদিক ভাইটিকে আগে থেকে চিনতে না পারায় একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন