শনিবার, ২৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
নগরের বাইরে

লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির
📷 লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলের ৭০০ কোটি টাকা মূল্যের জমি আত্মসাৎ এবং আন্দোলনরত শেয়ারহোল্ডারদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

​শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রফিউর রাব্বি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ওসমান পরিবারের প্রত্যক্ষ সহায়তায় গঠিত একটি সিন্ডিকেট লক্ষ্মীনারায়ণ কটন মিলের প্রায় ১৮.৬৫ একর জমি মাত্র ৩৫ কোটি টাকায় আত্মসাৎ করে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা। এই অনিয়ম ও দখলের মূল হোতা হিসেবে তিনি নীট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লাকে অভিযুক্ত করেন।

​বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০০১ সালে মিলের ৫১০ জন শ্রমিক-কর্মচারীকে শেয়ারহোল্ডার করে সরকার মিলটি পরিচালনার দায়িত্ব দেয় এবং ২০১২ সাল পর্যন্ত এটি একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছিল। তবে পরবর্তীতে নীট কনসার্ন গ্রুপের জয়নাল ও জাহাঙ্গীর ভয়ভীতি দেখিয়ে এবং নির্যাতন চালিয়ে অধিকাংশ শেয়ারহোল্ডারের শেয়ার নামমাত্র মূল্যে কিনে নেন। যারা শেয়ার বিক্রি করতে রাজি হননি, তাদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়।

​রফিউর রাব্বি আরও জানান, আন্দোলনরত শেয়ারহোল্ডারদের উচ্ছেদ করতে বিভিন্ন সময় হামলা, গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা এবং মিলের অভ্যন্তরে থাকা পুরোনো মন্দির ভেঙে ফেলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ২০১৫ সালের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এই মিলের চেয়ারম্যান হলেও দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি।

​সাম্প্রতিক হামলার বিবরণ দিয়ে তিনি বলেন, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার তাগিদে গত মঙ্গলবার ৫৩ জন শেয়ারহোল্ডার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এই অভিযোগের জের ধরে ওই দিন রাতেই কলোনিতে সন্ত্রাসী হামলা চালানো হয়, যাতে নারীসহ বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।

​বিবৃতিতে নাগরিক আন্দোলনের আহ্বায়ক অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একইসঙ্গে নীট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার অবৈধ সম্পদ ও জমি দখলের পুরো ঘটনা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন