শনিবার, ২৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
নগরের বাইরে

মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১২:০৭রেরাই পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা
📷 মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

খেলাধুলার সঙ্গে মাদকের কোনো সহাবস্থান হতে পারে না উল্লেখ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার পরিবেশ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

​শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী নূরপদি পূর্বপাড়ায় ‘সাবদী টার্ফ জোনের’ র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​টার্ফ জোন প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে আবুল কাউসার আশা বলেন, “এই টার্ফ জোনে লেখা রয়েছে ‘নো স্মোকিং জোন’—এর অর্থ এখানে মাদকের কোনো স্থান নেই। একজন তরুণ একই সঙ্গে মাদক সেবন ও খেলাধুলা করবে, তা কখনো সম্ভব নয়। যারা খেলাধুলার সাথে যুক্ত, তাদের অবশ্যই মাদকের বিরুদ্ধে থাকতে হবে। তরুণ সমাজ মাদকের বিরুদ্ধে থাকবে, নাকি ঘরে বন্দি হয়ে মাদকাসক্ত হবে—সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে।”

​মাদকের বিরুদ্ধে নিজের সুস্পষ্ট অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি সব সময় মাদকের বিরুদ্ধে কথা বলি। তবে অনেক সময় দেখা যায়, মাদকবিরোধী বক্তব্য দেওয়া ব্যক্তির বিরুদ্ধেই মাদক ব্যবসার অভিযোগ থাকে, কিংবা মাদকবিরোধী মিছিলে মাদক ব্যবসায়ীরা অংশ নেয়। এসব ভণ্ডামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

​সমাজ ও রাজনীতিতে মাদক ব্যবসায়ীদের বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “মাদকসেবীকে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না। অর্থের লোভে তারা পুরো সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট ভাষায় ‘না’ বলতে হবে এবং সমাজ ও রাজনীতিতে তাদের স্থান দেওয়া যাবে না।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন