শনিবার, ২৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
মহানগর

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা
📷 বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের আন্দোলন-সংগ্রামের জনপ্রিয় ও আলোচিত মুখ ফারহানা মানিক মুনা। তিনি এর আগে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।

​শুক্রবার (১৪ জুলাই) ঢাকায় সংগঠনটির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ, যিনি আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

​নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ আইন কলেজেও পড়াশোনা করেছেন।

​নারায়ণগঞ্জ শহরের নাগরিক অধিকার ও বিভিন্ন গণদাবি আদায়ে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন মুনা। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শুরু থেকেই নেতৃত্ব দেন এবং জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলন চলাকালে শামীম ওসমানের বাসায় অগ্নিসংযোগের মিথ্যা মামলাতেও তাঁকে আসামি করা হয়।

​এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও নারায়ণগঞ্জের সম্মুখসারিতে ছিলেন তিনি। সারাদেশে ধর্ষণবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার সময় নারায়ণগঞ্জের শহীদ মিনারে টানা অবস্থান কর্মসূচি পালন করে তিনি বিশেষ আলোচনার জন্ম দেন।

​ছাত্র সংগঠনের জেলা কমিটির প্রধান থেকে এবার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদে আসীন হওয়াকে তরুণ ও ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তাঁর সহযোদ্ধারা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন