শনিবার, ২৫ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণ, পরে দুঃখ প্রকাশ বন্দর থানার ওসির মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস করা যাবে না: আবুল কাউসার আশা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের ফারহানা মানিক মুনা উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি আত্মসাৎ ও হামলা: জয়নাল-জাহাঙ্গীরদের বিচারের দাবি রফিউর রাব্বির সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড
মহানগর

উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের
📷 উন্নয়ন গতিশীল করা ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

​শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ শিয়াচরের আলহাজ আলাতুন্নেসা জান্নাতুল বাকী জামে মসজিদে (খানকাহ মসজিদ) জুমার নামাজ আদায়ের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, "ফতুল্লা অঞ্চলের দীর্ঘদিনের প্রধান সমস্যা—জলাবদ্ধতা, ভেঙে পড়া রাস্তা-ড্রেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবার মানোন্নয়নে স্থায়ী সমাধানের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তবে ফতুল্লাকে একটি পরিকল্পিত নগর ব্যবস্থাপনার আওতায় এনে এর সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করা এখন সময়ের দাবি।"

​সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের অংশগ্রহণের ওপর জোর দিয়ে তিনি বলেন, "মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কেবল প্রশাসনের একা লড়াই যথেষ্ট নয়। একটি নিরাপদ সমাজ গঠনে দলমত নির্বিশেষে এলাকার মুরব্বি, আলেম-ওলামা, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের এক হয়ে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

​চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সাধারণ জনগণকে সোচ্চার থাকার পরামর্শ দেন সংসদ সদস্য। তিনি স্পষ্টভাবে জানান, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি চোখে পড়লে নির্ভয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিন।

​জুমার নামাজ আদায় শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং খোঁজখবর নেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন